শর্তাবলী
1pointbd.com ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। বাংলাদেশের প্রচলিত আইন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন এবং ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা মেনে এই শর্ত তৈরি।
অর্ডার ও দাম
- সব দাম বাংলাদেশি টাকায় (৳)। ডেলিভারি চার্জ আলাদা, যা চেকআউটে দেখানো হয়।
- ফোনে কনফার্ম করার পর অর্ডার চূড়ান্ত হয়। স্টক শেষ হলে বা দামে স্পষ্ট ভুল থাকলে আমরা জানিয়ে অর্ডার বাতিল করতে পারি।
- অফার ও কুপন নির্দিষ্ট সময় ও শর্তের জন্য প্রযোজ্য। একটি অর্ডারে একটি কুপন ব্যবহার করা যাবে।
কাস্টমারের দায়িত্ব
- সঠিক নাম, সচল মোবাইল নাম্বার ও পূর্ণ ঠিকানা দেওয়া। ভুল তথ্যের কারণে দেরি বা পার্সেল ফেরত আসার দায় কাস্টমারের।
- কনফার্মেশন কল এবং কুরিয়ারের কল ধরা।
- ডেলিভারির সময় পণ্য চেক করে নেওয়া এবং কোনো সমস্যা থাকলে 7 দিনের মধ্যে ছবি / ভিডিওসহ জানানো।
ভুয়া ও প্রতারণামূলক অর্ডার
- ভুয়া নাম / নাম্বার / ঠিকানা দিয়ে বা মজা করে অর্ডার করলে অর্ডার বাতিল করা হবে।
- প্রতারণা, বারবার অর্ডার করে না নেওয়া বা অন্যকে হয়রানি করার জন্য অর্ডার করলে সেই নম্বর ব্লক করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
- পার্সেল না নিলে বা ফেরত দিলে কুরিয়ার / ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হবে না।
রিটার্ন
রিটার্ন ও টাকা ফেরতের বিস্তারিত নিয়ম রিটার্ন নীতি পেজে আছে। রিটার্নের পণ্য অবশ্যই অক্ষত থাকতে হবে।
অন্যান্য
- সাইটের ছবি, লেখা ও লোগো 1pointbd.com এর সম্পদ, অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
- প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ারের সমস্যার মতো নিয়ন্ত্রণের বাইরের কারণে দেরি হলে আমরা দায়ী থাকব না, তবে দ্রুত সমাধানের চেষ্টা করব।
- যেকোনো সমস্যা প্রথমে আমাদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।
- আমরা প্রয়োজনে শর্ত হালনাগাদ করতে পারি, নতুন শর্ত এই পেজে প্রকাশের দিন থেকে কার্যকর হবে।
